About Rebar Coupler
প্রজেক্টের রডের অপচয় কমান! FCD থেকে সেরা দামে প্রিমিয়াম কোয়ালিটির রিবার কাপলার কিনুন। আমরা রডের থ্রেডিং, ফোরজিং এবং অন-সাইট সার্ভিস প্রদান করি।
✦ রিবার কাপ্লার কি?
কনক্রীটের শক্তি বাড়ানোর জন্য বিল্ডিং বা যে কোন স্থাপনা তৈরীতে রড ব্যবহার করা হয়। কলাম এবং বীমে রড প্রয়োজনমত সাজাতে রড জোড়া দেয়া ছাড়া উপায় থাকেনা। রিবার কাপ্লার হচ্ছে ২ টা রড জোড়া দেয়ার উপায়গুলোর মধ্যে সর্বোত্তম একটি উপায়। রিবার কাপ্লার (rebar coupler / mechanical splice) হলো এক প্রকার শক্তিশালি নাট যা দিয়ে রড জোড়া দেয়া হয়। ২ দিকের রডে প্যাঁচ কাটা হয় এবং রিবার কাপ্লার দিয়ে জোড়া দেয়া হয়। এখানে রডের কোন ওভারল্যাপিং প্রয়োজন হয় না।

✦ রড জোড়া দেয়ার উপায়সমূহ
রড জোড়া দেয়ার জন্য ৩ টা উপায় আছে।
ল্যাপিংঃ জোড়ার জায়গায় ২ দিকের রড একটার পাশে আরেকটা ওভারল্যাপ দিয়ে জোড়া দেয়া হয়। এই ওভারল্যাপ অংশের দৈর্ঘ রডের ব্যাসের ৫০-৭০ গুন লম্বা হয়। রড যত বড় হয় এই ওভারল্যাপ অংশের দৈর্ঘ তত বেশী হয়।
রিবার কাপ্লারঃ এক প্রকার নাট যা দিয়ে রড জোড়া দেয়া হয়। ২ দিকের রডে প্যাঁচ কাটা হয় এবং রিবার কাপ্লার দিয়ে জোড়া দেয়া হয়। এখানে রডের কোন ওভারল্যাপিং প্রয়োজন হয় না।
ওয়েল্ডিংঃ ২ টা রড ওভারল্যাপ করে ওয়েল্ডিং করা হয়। এতে ওভারল্যাপ দৈর্ঘ্য ল্যাপিং এর চেয়ে কম লাগে। কিন্তু কিছু রড আছে ওয়েল্ডিং করলে রডের গুনাগুন নষ্ট হয়ে যায়। তাই ওয়েল্ডিং করার আগে নিশ্চিত হতে হবে রডের ধরণটি ওয়েল্ডিং এর জন্য উপযুক্ত কিনা।
এই তিন প্রকার রড জোড়া দেয়ার টেকনিকের মধ্যে রিবার কাপ্লার সবচেয়ে বেশী সাশ্রয়ী, সহজ এবং ভূমিকম্পসহনীয়।
Available Coupler

Standard Coupler
Available Size (mm) 16, 20, 25, 32, 36, 40

Reducer Coupler
Available Size (mm) 20-16, 25-20, 32-25
